দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১০৬
তিনি বলেছেনঃ আমি উছমান ইবনু আফ্ফান (রাঃ)-কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছ। তিনি প্রথমে তাঁর দুই হাতের উপর তিনবার করে পানি ঢেলে তা ধৌত করেন। অতঃপর তিনি কুলকুচা করেন ও নাক পরিষ্কার করেন। তারপর তিনবার (সমস্ত) মুখমন্ডল ধৌত করেন। পরে তিনি তাঁর ডান হাত কনুই সমেত তিনবার ধৌত করেন এবং বাম হাতও অবুরূপ ভাবে ধৌত করেন। অতঃপর তিনি মাথা মাসেহ্ করেন। পরে তিনি স্বীয় ডান পা তিনবার ধৌত করেন এবং একই রূপে বাম পাও ধৌত করেন। অবশেষে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার এই উযূর ন্যায় উযূ করতে দেখেছি। অতঃপর তিনি বলেনঃ যে ব্যক্তি আমার অনুরূপ উযূ করে দুই রাকাত নামায আদায় করবে, যাতে তার নফসের মধ্যে কোনরূপ অসঅসা না হয়- আল্লাহ্ তা’আলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গূনাহ্ মার্জনা করবেন। ।