Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১০৭

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, আমি উছমান ইবনু আফফান (রাঃ)-কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। অতঃপর হাদীছের অনুরূপ বর্ণনা করেন। তবে এই হাদীছের মধ্যে কুল্লি ও নাক পরিষ্কারের কথা উল্লেখ নেই এবং এই হাদীছে আরও উল্লেখিত হয়েছেঃ তিনবার মাথা মাসেহ্ করেন এবং উভয় পা তিনবার ধৌত করেন। অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলাইহি ওয়া সাল্লামকে এইরূপ উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি (উছমান) আরো বলেন, যে ব্যক্তি উযূর সময় অংগ-প্রত্যংগ তিনবারের কম ধৌত করবে- তা তার জন্য যথেষ্ট হবে। এই হাদীছে নামায সম্পর্কে উল্লেখ নেই। (ঐ)।

ছবি বানান