Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৬৬

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

তিনি বলেন, একদা ইবন আব্বাস (রাঃ) বৃষ্টির দিনে তাঁর মুআযযিনকে বলেন, তুমি ’’আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’’ বলার পর ’হাইয়্যা আলাস্ সালাত’ বল না, বরং বলবে ’সাল্লু ফী বাইতিকুম’ (তোমরা নিজ নিজ ঘরে নামায আদায় কর)। এতদশ্রবণে লোকেরা তা অপছন্দ করেন। তখন তিনি বলেন, তা আমার চেয়ে উত্তম ব্যক্তি করেছেন। জুমুআর নামায আদায় করা ওয়াজিব। এরূপ বৃষ্টি-বাদলের মধ্যে হেটে এসে তা আদায় করবার জন্য তোমাদেরকে বাধ্য করতে আমি পছন্দ করি না।

ছবি বানান