দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৬৭
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমুআর নামায প্রত্যেক মুসলিমের উপর জামাআতের সাথে আদায় করা ওয়াজিব। কিন্তু তা চার প্রকার লোকের উপর ওয়াজিব নয়ঃ ক্রীতদাস, মহিলা, শিশু ও রুগ্ন ব্যক্তি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, তারিক ইবন শিহাব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছেন, তবে তিনি তাঁর নিকট হতে কিছু শুনেননি।