দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৬৯
তার পিতা কাব (রাঃ) এর দৃষ্টিশক্তি বিলুপ্ত হওয়ার পর তিনি তার পরিচালক ছিলেন। তিনি তার পিতা কাব (রাঃ) এর সূত্রে হাদীছ বর্ণনা প্রসংগে বলেন, তার পিতা যখন জুমার নামাযের আযান শুনতেন, তখন আস্আদ ইবনে যুরারা (রাঃ) এর জন্য দোয়া করতেন। তার এরূপ দোয়া করার কারণ সম্পর্কে আমি জিজ্ঞেস করলে তিনি বলেন, যেহেতু তিনি ইয়ামানের “হাযম আল-নাবিত” নামক গ্রামে আমাদের জন্য সর্বপ্রথম জুমার নামায কায়েম করেন। এই স্থানটি “নাকী” নামক স্থানের “বানি বায়াদার-হুররাতে” অবস্থিত এবং তা নাকী আল-খাদামাত নামে প্রসিদ্ধ। অতঃপর আমি আমার পিতাকে জিজ্ঞাসা করি, সে সময়ে আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বলেনঃ চল্লিশজন।