দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৭০
তিনি বলেন, একদা মুয়াবিয়া বিন আবু সুফীয়ান (রাঃ) যায়েদ বিন আরকাম (রাঃ)-কে কিছু জিজ্ঞাসা করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি (মুয়াবিয়া) বলেন, আপনি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে তার সাথে ঈদ ও জুমা একই দিনে অনুষ্ঠিত হতে দেখেছেন? তিনি (যায়েদ বিন আরকাম) উত্তর দিলেন: হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তিনি কিরূপে তা আদায় করেছিলেন? তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈদের নামায আদায় করেন, অতঃপর জুমার নামায আদায়ের ব্যাপারে অবকাশ প্রদান করে বলেনঃ যে ব্যক্তি তা আদায় করতে চায়, সে তা আদায় করতে পারে।