দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৭২
তিনি বলেন, আতা (রাঃ) বলেছেন, ইবনে যুবায়ের (রাঃ) এর সময় একবার ঈদুল ফিতর ও জুমা একই দিনে অনুষ্ঠিত হয়। এ সময় ইবনে যুবাইর বলেন, একই দিনে দুইটি ঈদের সমাগম হয়েছে। তখন তিনি দুইটিকে একত্রিত করে উভয় ঈদের জন্য দুই রাকাত নামায আদায় করেন এবং সেদিন তিনি আছরের পূর্বে আর কোন নামায পড়েননি।