দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৭১
তিনি বলেন, একদা ইবনে যুবাইর (রাঃ) জুমার দিনে আমাদের সাথে ঈদের নামায আদায় করেন। অতঃপর সূর্য পশ্চিমাকাশে একটু হেলে যাওয়ার পর আমরা জুমার নামায পড়তে যাই। কিন্তু তিনি না আসাতে আমাদের প্রত্যেকে একাকী নামায আদায় করেন। ঐ সময় ইবনে আব্বাস (রাঃ) তায়েফে ছিলেন। তিনি তায়েফ থেকে ফেরার পর আমরা বিষয়টি তার নিকট উল্লেখ করলে তিনি বলেন, ইবনে যুবাইর (রাঃ) সুন্নাত অনুসারে কাজ করেছেন।