Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৮০

প্রায় ২ মিনিট · ২৩৯ শব্দ

তিনি বলেন, কিছু লোক সন্দীহান হয়ে সাহাল ইবনে সায়াদ আস-সাঈদী (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বর তৈরী এবং কাঠ সম্পর্কে জানতে চায় এবং তারা তাকে ঐ সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেন, আল্লাহর শপথ! এটা কিসের তৈরী তা আমি অবগত আছি এবং আমি এর (মিম্বরের) প্রথম স্থাপনের দিন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন তাতে উপবেশন করেন তা আমি স্বচক্ষে অবলোকন করেছি। একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার গোত্রের (আয়েশা নাম্নী) এক মহিলার নিকট এক ব্যক্তিকে এই খবরসহ প্রেরণ করেন: তুমি তোমার কাঠমিস্ত্রী মায়মূন নামীয় গোলামকে (রাবী সাহ্‌ল ঐ মহিলার নাম উল্লেখ করেন) আমার বসে খুতবা দেয়ার জন্য একটি কাঠের মিম্বর তৈরী করতে বল। তিনি ঐ গোলামকে তা তৈরী করার নির্দেশ দেন। তখন ঐ মিস্ত্রী (মদীনা থেকে নয় মাল দূরে) জংগল থেকে সংগৃহীত (ঝাউ নামীয়) গাছের কাঠ দিয়ে মিম্বর তৈরী করেন। অতঃপর তিনি তা নিয়ে তার মালিকার নিকট আসেন। তিনি তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে প্রেরণ করেন। অতপর তার নির্দেশে তা এই স্থানে রাখা হয়। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এর উপর নামায পড়তে, তাকবীর বলতে এবং রুকু করতে দেখেছি। অতঃপর তিনি তা থেকে পেছনের দিকে সরে গিয়ে মিম্বরের গোড়ায় (অর্থাৎ মাটিতে) সেজদা করেন। অতঃপর তিনি তার উপরে উঠেন এবং এইরূপে নামায শেষে লোকদের দিকে ফিরে বলেনঃ হে জনগণ! আমি এজন্য এরূপ করেছি যাতে তোমরা আমার অনুসরণ এবং অনুকরণ করতে এবং আমার নামায আদায়ের পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হতে পার।

ছবি বানান