দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৮১
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর বার্ধক্য এবং বয়োবৃদ্ধি জনিত কারণে ভারী হয়ে গেলে একদা তামীমুদ্দারী তাঁকে বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমি কি আপনার জন্য একটি মিম্বর তৈরী করে দেব যার উপর আপনি বসতে পারবেন? তিনি বলেন: হ্যাঁ। ঐ সময় তাঁর জন্য দুই ধাপবিশিষ্ট একটি মিম্বর তৈরী করা হয়।