Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১০৯

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

একদা উছমান (রাঃ) উযূর জন্য পানি চাইলেন- অতঃপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন। তিনি ডান হাত দ্বারা বাম হাতের উপর পানি ঢেলে উভয় হাতের কব্জি পর্যন্ত ধৌত করলেন। অতঃপর তিনি কুল্লি করলেন এবং তিনবার নাক পরস্কার করলেন। উযূর প্রত্যেক অংগ-প্রত্যংগ তিনবার ধৌত করার কথা উল্লেখ করেন। পরে তিনি মাথা মাসেহ্ করলেন ও উভয় পা ধৌত করলেন এবং বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এইরূপভাবে উযূ করতে দেখেছি- যেভাবে তোমরা আমাকে উযূ করতে দেখলে। (ঐ)।

ছবি বানান