আবু দাউদ শরীফ - হাদীস নং ১০৮
মুহাম্মাদ ইবনু দাউদ .... ইবনু আবূ মুলায়কাকে উযূ (ওজু/অজু/অযু) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি উছমান ইবনু আফ্ফান (রাঃ)-কে উযূ সম্পর্কে জিজ্ঞাসিত হতে দেখেছি। তখন তিনি (উছমান) (এক পাত্র) পানি চাইলেন। অতঃপর পানি আনা হলে তিনি তা হতে সামান্য পানি ডান হাতের উপর ঢেলে (তা ধৌত করলেন)। পরে তিনি উক্ত হাত পানির মধ্যে – প্রবেশ করিয়ে তিনবার কুল্লি ও তিনবার নাক পরিষ্কার করলেন; অতঃপর স্বীয় মুখমভল তিনবার ধৌত করেন এবং তিনবার করে ডান হাত ও বাম হাত ধৌত করেন। পরে তিনি পাত্রের মধ্যে হাত দিয়ে পানি তুলে মাথাও কান মাসেহ্ করেন এবং কানের ভিতর ও বহিরাংশ একরার করে মাসেহ্ করেন। অতঃপর তিনি স্বীয় পযুগল ধৌত করে বলেনঃ উযূ সম্পর্কে প্রশ্নকারীরা কোথায়? আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এইরূপ উযূ করতে দেখেছি। (ঐ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, উছমান (রাঃ) হতে বর্ণিত সহীহ্ হাদীছগুলি থেকে প্রমাণিত হয় যে, উযূর মখ্যে মাথা মাসেহ্ মাত্র একবার করতে হবে। প্রত্যেক বর্ণনাকারী উযূর অংগ-প্রত্যংগগুলি তিনবার করে ধৌত করার কথা উল্লেখ করেছেন। প্রত্যেকের বর্ণনায় কেবলমাত্র,مسح رأسه (মাথা মাসেহ করেছেন) উল্লেখিত আছে, কিন্তু সংখ্যার কোন উল্লেখ নেই। অথচ অন্যান্য অংগ-প্রত্যংগ ধৌত করার ব্যাপারে তিন-তিনবারের কথা স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে ।