Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৯৬

প্রায় ২ মিনিট · ১৬১ শব্দ

তিনি বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক সাহাবীর নিকট উপবেশন করি, যার নাম ছিল আল-হাকাম ইবনে হাযান আল-কালফী (রাঃ)। তিনি আমাদের নিকট হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেন, একদা আমি সাত জনের সপ্তম বা নয় জনের নবম ব্যক্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে প্রতিনিধি হিসাবে আগমন করি। ঐ সময় আমরা তাঁকে বলি, ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। অতএব আপনি আমাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন তিনি খোরমা দ্বারা আমাদের আপ্যায়ন করার নির্দেশ দেন। তখন মুসলিমগণ কষ্টের মধ্যে ছিল। আমরা তার সাথে অবস্থানকালে একটি জুমার দিনও প্রত্যক্ষ করি। ঐ সময় তিনি লাঠি অথবা ধনুকের উপর ভর করে দাঁড়িয়ে খুতবার প্রারম্ভে আল্লাহর প্রশংসা এবং প্রশস্তি জ্ঞাপন করে কয়েকটি হালকা, পবিত্র ও উত্তম বাক্য আস্তে আস্তে বলেন। অতঃপর তিনি বলেন, হে জনগণ! প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা তোমাদের পক্ষে আদৌ সম্ভব নয়, তবে তোমরা সঠিকভাবে আমল করার চেষ্টা কর এবং সুসংবাদ প্রদান কর।

ছবি বানান