দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৯৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দানকালে বলতেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই নিকট সাহায্য চাই এবং ক্ষমা চাই, এবং আমরা আল্লাহর নিকট আমাদের প্রবৃত্তির অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়ত করেন, তাকে গোমরাহকারী কেউ নেই এবং তিনি যাকে গোমরাহ করেন, তাকে হেদায়তকারীও কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি তাকে সত্যসহ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে কিয়ামতের পূর্বে প্রেরণ করেছেন। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, সে হেদায়াতপ্রাপ্ত হবে এবং যে ব্যক্তি তাদের নাফরমানী করবে সে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই করবেনা এবং সে আল্লাহর কোন ক্ষতি করতে পারবেনা।