দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৯৮
তিনি ইবনে শিহাবকে জুমার দিনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুতবাদান সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করে আরো বলেন, এবং যে ব্যক্তি তাদের নাফরমানী করবে সে গোমরাহ হবে। আমরা আমাদের রবের নিকট প্রার্থনা করি যে, তিনি যেন আমাদেরকে ঐ দলভুক্ত করেন যারা তার এবং তার রাসূলের আনুগত্য করে এবং তাদেঁর সন্তুষ্টি অন্বেষণ করে এবং অসন্তুষ্টি হতে বেচে থাকে। কেননা, আমরা তার সাথে এবং তার জন্যই।