Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১০৮

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

আলী ইবনে আব্দুল্লাহ (রহঃ) .... মুয়ায ইবনে হিশাম (রাঃ) বলেন, আমি আমার পিতার হস্ত-লিখিত কিতাবে দেখেছি, কিন্তু আমি তার মুখে শুনিনি। তিনি বলেন, আবু কাতাদা ইয়াহ্‌য়া ইবনে মালিক হতে, তিনি সামূরা ইবনে জুনদুব হতে বর্ণনা করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যেখানে আল্লাহর যিকির হয় তোমরা সেখানে হাযির হবে এবং ইমামের নিকটবর্তী স্থানে থাকবে। কেননা যে ব্যক্তি দুনিয়াতে সবসময় দূরে দূরে অবস্থান করবে যদিও সে বেহেশতী হয়, তবুও সে বিলম্বে তাতে প্রবেশ করবে।

ছবি বানান