Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১০৯

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দানকালে হাসান এবং হুসায়ন (রাঃ) লাল ডোরা বিশিষ্ট জামা পরিধান করে সেখানে আসার সময় (অল্প বয়স্ক হওয়ায়) পিছলিয়ে পড়ে যান। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর হতে অবতরণ করে তাঁদেরকে নিয়ে পুনরায় মিম্বরে আরোহণ করেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তায়ালা সত্য বলেছেন: “তোমাদের ধন-সম্পদ এবং সন্তানাদি ফিতনাস্বরূপ”। আমি উভয়কে পড়ে যেতে দেখে সহ্য করতে পারিনি। অতঃপর তিনি খুতবা দেয়া শুরু করেন।

ছবি বানান