আবু দাউদ শরীফ - হাদীস নং ১১১
তিনি বলেছেন, একদা আলী (রাঃ) নামায শেষে আমাদের নিকট আগমন করে উযূর পানি চাইলেন। আমরা (তাকে) জিজ্ঞাসা করলাম, নামায আদায়ের পর উযূর পানির প্রয়োজনীয়তা কি? আসলে তাঁর ইচ্ছা ছিল আমাদেরকে উযূ (ওজু/অজু/অযু) সম্পর্কে শিক্ষা দেয়া। অতঃপর তাঁর নিকট এক পাত্র পানি এবং একটি খালি পেয়ালা হাযির করা হল। তা হতে ডান হাতের উপর পানি ঢেলে উভয় হাত তিনবার ধৌত করলেন, অতঃপর তিনবার কুল্লি করলেন এবং তিনবার নাক পরিস্কার করে পুনরায় কুল্লি করলেন এবং ডান হাত দ্বারা নাক পরিস্কার করেন। পরে তিনবার মুখমন্ডল ধৌত করেন এবং পর্যায়ক্রমে ডান ও বাম হাত তিনবার করে ধৌত করেন। অতঃপর তিনি পাত্র হতে পানি নিয়ে একরার মাথা মাসেহ্ করেন। পরে উভয় পা তিনবার করে ধৌত করেন। অতঃপর বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লামের উযূ সম্পর্কে জানতে উৎসুক (সে যেন মনে রাখে) তা এরূপই ছিল। ।