Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১১২

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেছেন, একদা আলী (রাঃ) ফজরের নামায আদায়ের পর আর-রাহবা নামক স্থানে গমন করলেন। সেখানে উযূ (ওজু/অজু/অযু)র পানি চাইলেন; তখন কাজের ছেলটি এক পাত্র পানি ও একটি খাদি পেয়ালা আনয়ন করল। রাবী বলেন, তখন আলী (রাঃ) ডান হাত পানির পাত্র নিরে বাম হাতে পানি ঢেলে উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করলেন। অতঃপর তিনি পানি নিয়ে তিনবার কুল্লি করলেন এবং তিনবার নাকে পানি দিলেন। অবশেষে তিনি পুর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন। অতঃপর তিনি তাঁর মাথার সামনের ও পিছনের অংশ একরার মাসেহ্, করলেন। পরে পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণনা করেন। (ঐ)।

ছবি বানান