দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৩০
তিনি মক্কায় অবস্থানকালে জুমার ফরয নামায আদায়ের পর নিজ স্থান ত্যাগ করে একটু সামনে এগিয়ে দুই রাকাত নামায আদায় করতেন। অতঃপর আরো একটু সামনে এগিয়ে চার রাকাত আদায় করতেন। আর তিনি মদিনায় অবস্থানকালে জুমার ফরয নামায আদায় শেষে ঘরে ফিরে দুই রাকাত আদায় করতেন। তখন তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ করতেন।