দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৩১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি জুমার ফরয নামায আদায়ের পর অন্য নামায আদায় করে সে যেন চার রাকাত আদায় করে (এটা রাবী ইবনুস্ সাব্বাহের বর্ণনা)। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেছেন: জুমার ফরয নামায আদায়ের পর আরো চার রাকাত আদায় করবে। রাবী সাহ্ল বলেন, আমার পিতা আমাকে বলেন, হে বৎস! যদি তুমি জুমার ফরয নামায আদায়ের পর সেখানে দুই রাকাত নামায আদায় কর তবে ঘরে ফিরেও দুই রাকাত নামায আদায় করবে। এই বর্ণনাটি রাবী ইবনে ইউনুছের।