দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৩৯
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এসে আনসারদের মহিলাদেরকে এক বাড়িতে একত্রিত করেন। অতঃপর তিনি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে আমাদের নিকট প্রেরণ করেন। তিনি বাড়ির দরজার নিকট এসে আমাদেরকে সালাম করলে আমরা তার জবাব দেই। অতঃপর তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দূত হিসাবে তোমাদের নিকট হাযির। তিনি আমাদেরকে ঈদের নামাযে হাযির হওয়ার নির্দেশ দেন এবং ঋতুবতী ও বিবাহ্যোগ্য কিশোরীদেরকেও সেখানে হাযির হতে বলেন। তিনি আরো বলেন, আমাদের উপর জুমার নামায ওয়াযিব নয়। তিনি আমাদেরকে জানাযায় যেতে নিষেধ করেন।