Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৪০

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, একদা ঈদের দিনে মারওয়ান খুতবা দেয়ার উদ্দেশ্যে মিম্বর স্থাপন করেন এবং নামাযের পূর্বেই খুতবা দেওয়া শুরু করেন। তখন জৈনক ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হে মারওয়ান! তুমি সুন্নাতের বরখেলাফ করছ। তুমি ঈদের দিনে মিম্বর বাইরে এনেছ, যা ইতিপূর্বে কখনো করা হয়নি এবং তুমি নামাযের পূর্বে খুতবা দিয়েছ। তখন আবু সাঈদ খুদুরী (রাঃ) বলেন, এই ব্যক্তি কে? তারা বলেন, অমুকের পুত্র অমুক। তিনি বলেন, সে তার দায়িত্ব পালন করেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: তোমাদের মধ্যে কেউ যখন শরীয়ত বিরোধী কোন কাজ হতে দেখে, তখন সম্ভব হলে তাকে হাত (শক্তি) দ্বারা বাধাঁ দেবে। যদি হাত দ্বারা তাকে বাঁধা দেয়া সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিবাদ করবে। যদি তাও সম্ভব না হয় তবে তাকে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং এটা দুর্বলতম ঈমানের পরিচায়ক।

ছবি বানান