Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৪১

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খুতবার পূর্বে নামায আদায় করেন। অতঃপর তিনি খুতবা দেন। খুতবা শেষ করার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকট যান এবং তাদের উপদেশ দান করেন। এ সময় তিনি বিলাল (রাঃ)-এর হাতের উপর ভর করেছিলেন এবং বিলাল (রাঃ) তার কাপড় বিছিয়ে দিয়েছিলেন, যার মধ্যে মহিলারা দান-সদকাহ্‌ নিক্ষেপ করেন। রাবী বলেন, এ সময় মহিলারা নিজেদের গহনাপত্রও সেখানে দান করছিলেন এবং এ ব্যাপারে বারংবার উৎসাহিত করা হচ্ছিল।

ছবি বানান