Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১১৭

প্রায় ২ মিনিট · ২৫০ শব্দ

তিনি বলেছেন, একদা আলী ইবনু আবূ তালিব (রাঃ) আমার ঘরে প্রবেশ করেন। অতঃপর পেশাব করার পর তিনি উযূর পানি চাইলেন। আমরা একটি পাত্রে পানি নিয়ে তাঁর সম্মুখে রাখি। তিনি (আলী) আমাকে বলেন, হে ইবনু আব্বাস! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরূপে উযূ (ওজু/অজু/অযু) করতেন- তা কি আমি তোমাকে দেখাব না? আমি বললাম, হ্যাঁ, দেখান। রাবী বলেন, অতঃপর আলী (রাঃ) পাত্রটি কাত করে হাতের উপর পানি ঢালেন এবং তা ধৌত করেন। পরে তিনি পাত্রের মধ্যে ডান হাত ঢুকিয়ে পানি তুলে তা বাম হাতের উপর দিলেন এবং দুই হাতের কব্জি পর্যস্ত ধৌত করলেন। অতঃপর তিনি কুল্লি ও নাক পানি করেন। পরে তিনি উভয় হাত পায়ে প্রবেশ করিয়ে দুই হাতে পানি ভরে মুখমন্ডল ধৌত করলেন। অতঃপর তিনি তাঁর উভয় বৃদ্ধাংগুলি উভয় কানের সামনের দিকের ভিতরের অংশে প্রবেশ করিয়ে তা লোকমার মত করলেন, অর্থাৎ কানের সামনের অংশের ভিতরের দিক ধৌত করলেন। তিনি এরূপ দ্বিতীয় এবং তৃতীয়বারও করলেন। অতঃপর তিনি ডান হাতে এক কোশ পানি নিয়ে কপালের উপর ঢাললেন - যা গড়িয়ে মুখমন্ডলে পড়ছিল। অতঃপর তিনি উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন। পরে তিনি মাথা এবং কানের পিছনের দিক মাসেহ্ করেন। অতঃপর তিনি উভয় হাত পাত্রে প্রবেশ করিয়ে পুরা কোশ পানি নিয়ে তা পায়ের উপর ঢালেন; তখন তাঁর পায়ে জুতা ছিল। তিনি তার উপর পানি ছিটিয়ে দিয়ে তা ঘর্ষণ করলেন। অতঃপর তিনি দ্বিতীয় পায়েও অনুরূপ করলেন। রাবী ইবনু আব্বাস বলেন, আমি বললাম, পায়ে জুতা থাকা অবস্থায় এরূপ করা হরেছিল কি? জবাবে তিনি বলেন- হ্যাঁ, জুতা পরিহিত অবস্থায় উভয় পা ধৌত করেছিলেন। এরূপভাবে তিনবার প্রশ্নোত্তর করেন।

ছবি বানান