দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১১৮
তিনি আবদুল্লাহ্ ইবনু যায়েদ (রাঃ)-কে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরূপে উযূ (ওজু/অজু/অযু) করতেন তা কি আমাকে দেখাতে পারেন? জবাবে আবদুল্লাহ্ ইবনু যায়েদ (রাঃ) বলেন, হ্যাঁ। অতঃপর তিনি উযূর পানি চেয়ে নিয়ে তা নিজের দুই হাতে ঢালেন এবং তা ধৌত করলেন, অতঃপর তিনবার কুল্লি করেন ও নাক পরিস্কার করেন। অতঃপর তিনি তাঁর মুখমন্ডল তিনবার ধৌত করেন, অতঃপর উভয় হাত কনুই পর্যন্ত দুইবার ধৌত করেন, অতঃপর উভয় হাত দ্বারা মাথার সামনের ও পিছনের দিক মাসেহ্ করলেন। এই মাসেহ্ তিনি মস্তকের সম্মুখ ভাগ হতে আরাম্ভ করে- উভয় হাত মাথার পশ্চাদভাগ পর্যন্ত নিলেন। পরে যে স্থান হতে মাসেহ্ শুরু করেন, উভয় হস্ত সেখানে ফিরিয়ে আনেন। অতঃপর তিনি দুই পা ধৌত করেন - ।