Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৭৪

প্রায় ২ মিনিট · ১৬৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়। ঐ সময় জুমার নামাযে বক্তৃতা দেয়াকালে এক ব্যাক্তি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসুলাল্লাহ! অনাবৃষ্টির জন্য উট বকরী ইত্যাদি প্রায় ধ্বংসোম্মুখ। আপনি আল্লাহ্‌র নিকট আমাদের জন্য বৃষ্টি বর্ষণের দু’আ করুন। অতঃপর তিনি হাত উঠিয়ে দু’আ করেন। আনাস (রাঃ) বলেন, তিনি দু’আ করার পূর্বে আকাশ সচ্ছ ও রৌদ্রোজ্জ্বল ছিল (এবং দু’আর পর) বাতাস প্রবাহিত হতে শুরু করে এবং মেঘমালা একত্রিত হয়ে অঝোর ধারায় বৃষ্টিপাত হতে থাকে। রাবী বলেন, অতঃপর আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের ঘরে প্রত্যাবর্তন করি এবং একাধারে পরবর্তী জুমাআ পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে। সেদিন ঐ ব্যাক্তি অথবা অন্য কোন ব্যাক্তি দণ্ডায়মান হয়ে বলেন, ইয়া রাসুলুল্লাহ! অধিক বৃষ্টিপাতের ফলে আমাদের ঘরবাড়ি ধ্বসে যাচ্ছে, আপনি তা বন্ধের জন্য দু’আ করুন। তখন তিনি মুচকি হেসে দু’আ করেনঃ (ইয়া আল্লাহ্‌) তা (মেঘমালা) আমাদের উপর হতে অন্য দিকে সরিয়ে নাও। রাবী বলেন, এই সময় আমি আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই যে, পুঞ্জীভূত মেঘমালা মদিনার আকাশ হতে সরে গিয়ে চতুর্দিকে গোলাকার ধারন করেছে। ।

ছবি বানান