দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৭৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে প্রচণ্ড রোদের মধ্যে সূর্যগ্রহণ হলে তিনি সাহাবীদের নিয়ে নামায শুরু করেন। তিনি এত দীর্ঘ সময় নামাযে দণ্ডায়মান থাকেন যে কিছু লোক বেহুঁশ হয়ে পড়ে। অতঃপর তিনি রুকুতে গিয়ে দীর্ঘ সময় অতিবাহিত করেন, অতঃপর রুকু হতে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন। অতঃপর রুকুতে গিয়েও দীর্ঘক্ষণ অবস্থান করেন। অতঃপর মাথা তুলে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকেন। অতঃপর তিনি সিজদায় গিয়ে দুটি সিজদাহ করার পর দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হন এবং তাতেও প্রথম রাকাতের অনুরূপ রুকু সিজদা করেন। তিনি এই দুই রাকাত নামায চারটি রুকু ও চারটি সিজদা সহকারে আদায় করেন। এইরূপে পূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। ।