Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৮০

প্রায় ২ মিনিট · ১৫৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় সূর্যগ্রহণ হলে তিনি মসজিদে যান। অতঃপর তিনি দণ্ডায়মান হয়ে আল্লাহু আকবার বলে নামায শুরু করেন। এ সময় লোকেরা তাঁর পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তিনি দীর্ঘ কিরাত পাঠের পর আল্লাহু আকবার বলে রুকুতে যান এবং বহুক্ষণ রুকুতে অতিবাহিত করার পর 'সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা ওয়ালাকাল হামদ' বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়ান। এসময় তিনি দীর্ঘ কিরাত পাঠ করেন কিন্তু তাঁর পরিমান প্রথম বারের কিরাত হতে সংক্ষিপ্ত ছিল। অতঃপর তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেন। কিন্তু তাঁর পরিমান প্রথম বারের রুকু হতে কম ছিল। অতঃপর তিনি 'সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা ওয়ালাকাল হামদ' বলে দণ্ডায়মান হন (এবং পরে দুইটি সিজদা আদায় করেন)। এইরূপে তিনি দ্বিতীয় রাকাতও আদায় করেন। তিনি দুই রাকাত নামায চারটি রুকু ও চারটি সিজদা সহকারে আদ্য করেন এবং নামায শেষ করে ফেরার পূর্বেই সূর্য রাহুমুক্ত হয়ে যায়। ।

ছবি বানান