দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১১৯
মুসাদ্দাদ .... আবদুল্লাহ্ ইবনু যায়েদ ইবনু আছেম হতেও উপরোক্ত হাদীছ বর্ণিত আছে। তিনি বলেছেন, অতঃপর তিনি কুলি করেন এবং নাকে পানি দেন - একই হাতের দ্বারা অর্থাৎ এক কোষ পানি দ্বারা একই সাথে কুলিও করেন এবং নাকেও পানি দেন। তিনি এইরূপ তিনবার করেন। হাদীছের বাকী অংশ পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে।