দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৩৭
তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সঙ্গে নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় নামায আদায় করেন। ঐ সময় তিনি তাঁর পিছনে দুই সারিতে লোকদের দাঁড় করান। অতঃপর তিনি তাঁর নিকটবর্তী সারির লোকদের নিয়ে এক রাকাত নামায আদায় করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর সাথে নামায আদায়কারীগন স্ব স্ব দ্বিতীয় রাকাত আদায় করেন। অতঃপর তাঁরা পশ্চাতে সরে গেলে পিছনের সারির লোকেরা সামনে এসে দাঁড়ালে তিনি তাদেরকে নিয়ে আরও এক রাকাত নামায আদায় করেন। অতঃপর তিনি বসে থাকা অবস্থায় পিছনে আগমনকারীরা তাঁদের দ্বিতীয় রাকাত আদায় করেন। অতঃপর তিনি সকলকে নিয়ে সালাম ফিরান। ।