Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৩৮

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি যাতুর-রিকা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শংকাকালীন নামায আদায়কারী সাহাবীদের সূত্রে বর্ণনা করেছেন। সেখানে তাঁরা এই পদ্ধতিতে নামায আদায় করেন যে, এক দল তাঁর সাথে নামাযে রত ছিলেন এবং অপর দল শত্রুর মুকাবেলায় নিয়োজিত ছিলেন। তখন তিনি দাঁড়িয়ে থাকেন আর সাথীরা নিজ নিজ দ্বিতীয় রাকাত নামায আদায় করে শত্রুর মুকাবিলার জন্য গমন করেন। তখন অপর দলটি (যারা শত্রুর মুকাবেলায় নিযুক্ত ছিল) এসে তাঁর পশ্চাতে দণ্ডায়মান হলে তিনি তাদেরকে নিয়ে দ্বিতীয় রাকাত আদায় করেন। অতঃপর তিনি বসে থাকেন আর তাঁর সাথীরা তাঁদের স্ব স্ব দ্বিতীয় রাকাত আদায় করেন। পরে তিনি দ্বিতীয় দলের সাথে সালাম ফিরিয়ে নামায শেষ করেন। ।

ছবি বানান