Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৩৯

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, ভয় ভীতির সময়ে নামাযের নিয়ম এই যে, ইমাম এক দল লোক নিয়ে নামাযে দাঁড়াবে এবং অপর দল দুশমনের মুকাবেলায় নিয়োজিত থাকবে। অতঃপর ইমাম তাঁর নিকটতম সাথীদের সাথে এক রাকাত নামায রুকু সিজদা সহ আদায় করবে এবং পরে ইমাম দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর এই সঙ্গীগণ স্ব স্ব দ্বিতীয় রাকাত আদায় করবে এবং সালাম শেষে তাঁরা চলে গিয়ে দুশমনের মুকাবিলা করবে। ঐ সময় যারা দুশমনের মুকাবিলায় নিয়োজিত ছিল তাঁরা এসে তাকবীর পাঠানতে ইমামের পশ্চাতে দণ্ডায়মান হবে। তখন ইমাম তাঁদের সাথে রুকু ও সিজদা করে (দ্বিতীয় রাকাত আদায়ের পর) সালাম ফিরাবে। ঐ সময় তাঁর সঙ্গীরা দণ্ডায়মান হয়ে স্ব স্ব বাকী নামায আদায় করে সালাম ফিরাবে। ।

ছবি বানান