দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ভয় ভীতির সময় নামায আদায়কালে লোকদের দুই ভাগে বিভক্ত করেন। ঐ সময় একদল তাঁর পশ্চাতে নামাযে দণ্ডায়মান হয় এবং অপর দল শত্রুর মুকাবিলায় নিয়োজিত থাকে। তিনি তাঁর নিকটবর্তী লোকদের সাথে নিয়ে এক রাকাত নামায সম্পন্ন করলে তাঁরা শত্রুর মুকাবিলায় গমন করে এবং অপর দলটি এসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাযে যোগ দেয়। তিনি তাদেরকে সাথে নিয়ে নামাযের দ্বিতীয় রাকাত শেষ করে একাকী সালাম ফিরান। তখন তাঁরা দণ্ডায়মান হয়ে স্ব স্ব দ্বিতীয় রাকাত আদায় করে সালাম ফিরায়। অতঃপর তাঁরা শত্রুর মুকাবিলায় চলে গেলে প্রথম দলটি প্রত্যাবর্তন করে পূর্বে দণ্ডায়মান হওয়ার স্থানে গিয়ে বাকী নামায একাকী আদায় করে সালাম ফিরায়।