Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪৫

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তামিম ইবনুল মুনতাসির (রহঃ) .... খুসায়েফ (রহঃ) হতে এই সনদে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাবী বলেন, অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললে উভয় দলই তাঁর সাথে তাকবীর বলে। ইমাম আবু দাউদ (রহ) বলেন, সাওরী অনুরূপ অর্থে খুসায়েফ হতে হাদিস বর্ণনা করেছেন এবং আব্দুর রহমান ইবন সামুরা (রাঃ) আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসের নিয়মেই নামায আদায় করেন। তবে ব্যাতিক্রম এই যে, তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দ্বিতীয় দলটির সাথে নামাযের দ্বিতীয় রাকাত আদায়ের পর সালাম ফিরালে মুক্তাদিগন শত্রুর মুকাবিলায় গমন করে এবং সেখানকার দলটি ফিরে এসে তাঁদের দ্বিতীয় রাকাত আদায় করে শত্রুর মুকাবিলায় গমন করে এবং পরবর্তী দলটি তাঁদের সুবিধা মত স্ব স্ব বাকী রাকাত আদায় করে। অন্য বর্ণনায় আছে যে, আব্দুস সামাদ ইবন হাবিব বলেন, আমার পিতা আমাকে জানান যে, তাঁরা আব্দুর রহমান ইবন সামুরা এর সাথে কাবুল নামক স্থানে সালাতুল খাওফ আদায় করেন।

ছবি বানান