দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪৬
তিনি বলেন, আমরা সাইদ ইবনুল আস (রাঃ) এর সাথে তাবারিস্তানে ছিলাম। তিনি সেখানে দণ্ডায়মান হয়ে বলেন, আপনাদের মধ্যে এমন কে আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ভয় ভীতির সময় নামায আদায় করেছেন? হুযায়ফা (রাঃ) বলেন, আমি তাঁর সাথে সালাতুল খাওফ আদায় করেছি। তিনি এক দলকে সঙ্গে নিয়ে প্রথম রাকাত এবং দ্বিতীয় দলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাকাত আদায় করেন। ঐ সময় মুক্তাদিগন তাঁদের দ্বিতীয় রাকাত সম্পন্ন করেন নাই। অন্য বর্ণনায় আছে যে, তাঁরা দ্বিতীয় রাকাত সম্পন্ন করেন। যায়েদ ইবন সাবিত (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অন্য এক বর্ণনায় উল্লেখ করেছেন যে, এই সময় মুক্তাদিগন এক এক রাকাত আদায় করেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সম্পন্ন করেন।