Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪৮

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যুদ্ধকালীন) ভীতিকর পরিস্থিতিতে যুহরের নামায আদায় করেন। ঐ সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে একদল তাঁর পিছনে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় এবং অপর দল শত্রুর মুকাবিলায় নিয়োজিত থাকে। ঐ সময় তিনি তাঁর পিছনে দণ্ডায়মান লোকদের নিয়ে দুই রাকাত নামায পড়ে সালাম ফিরান। অতঃপর নামায শেষে তাঁরা শত্রুর মুকাবিলায় চলে গেলে, সেখানে যারা ছিল তাঁরা এসে তাঁর পশ্চাতে দাঁড়ায়। তখন তিনি তাঁদের নিয়ে দুই রাকাত নামায আদায় করে সালাম ফিরান। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের রাকাতের সংখ্যা চারে পৌঁছায় এবং সাহাবায়ে কিরামের দুই দুই রাকাত হয়। হাসান বসরি (রহঃ) এইরুপ ফতওয়া দিতেন। (নাসাঈ)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন। এরূপভাবে মাগরিবের নামাযে ইমামের ছয় রাকাত এবং মুক্তাদিদের তিন তিন রাকাত হবে। তিনি আরও বলেন, জাবির হতেও এরূপ বর্ণিত হয়েছে।

ছবি বানান