Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪৯

প্রায় ১ মিনিট · ১৪৩ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালিদ ইবন সুফিয়ান আল-হাযালীকে হত্যার জন্য উরানা ও আরাফাতের দিকে প্রেরন করেন। তিনি বলেন, আমি তাঁকে আসরের নামাযের সময় দেখতে পাই। এই সময় আমার মনে এরূপ আশংকার সৃষ্টি হয় যে, যদি আমি নামাযে রত হই তবে সে আমার নাগালের বাইরে চলে যাবে। তখন আমি ইশারায় নামায আদায় করতে করতে তাঁর দিকে রওয়ানা হই। অতঃপর আমি তাঁর নিকটবর্তী হলে সে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কে? আমি বলি, আমি আরবের একজন অধিবাসী। আমি জানতে পারলাম যে তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য যোগাড় করছ। তাই আমি তোমার নিকট এসেছি। তখন সে ব্যাক্তি বলে, আমি এইরূপ করছি। রাবী বলেন, অতঃপর আমি তাঁর সাথে পথ চলতে থাকি। এমতাবস্থায় আমি সুযোগ মত তাঁর উপর তরবারির আঘাত হেনে তাঁকে হত্যা করি।

ছবি বানান