দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৮৫
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মানুষের জন্য প্রত্যহ সকালে সদকা দেওয়া প্রয়োজন। কোন ব্যক্তির সাথে সাক্ষাত হলে তাকে সালাম দেয়াও একটি সদকা। কোন ব্যক্তিকে ভালো কাজের নির্দেশ দেয়াও একটি সদকা এবং খারাপ কাজ হতে বিরত থাকাও একটি সদকা, রাসত্মার উপর হতে কষ্টদায়ক বস্ত্ত অপসারণ করাও একটি সদকা, নিজের স্ত্রীর সাথেও সহবাস করাও একটি সদকা। যদি কেউ দুই রাকাত চাশতের নামায আদায় করে, তবে সে উপরোক্ত কাজগুলির অনুরূপ ছওয়াব প্রাপ্ত হবে। রাবী ইবন মানী তাঁর র্বণনায় আরও উল্লেখ করেছেন যে, এসময় সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সংগম করে তার কামস্পৃহা চরিতার্থ করবে এবং একেও কি সদকা বলা হবে? তিনি বলেনঃ তুমি কি দেখ না, যদি সে তা কোন অবৈধ স্থানে ব্যবহার করত তবে সে গুনাহগার হত না?