Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৮৬

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেনঃ আমরা আবু যার (রাঃ) এর নিকটে বসে থাকা অবস্থায় তিনি বলেনঃ তোমাদের প্রত্যেকের উচিত, প্রত্যহ সকালে নিজেদের জন্য কিছু সদকা করা। তার প্রত্যেকটি নামাযই সদকা স্বরূপ, রোযাও সদকা, হজ্জও সদকা, তাসবীহ পাঠও সদকা, তাকবীর (আল্লাহু আকবার) পাঠও সদকা, তাহমীদ (আলহামাদু লিল্লাহ) পাঠও সদকাস্বরূপ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত কাজগুলিকে পুন্যের কাজসমূহের মধ্যে গণ্য করেছেন। অতঃপর বলেছেন, কেউ চাশতের সময়ে দুই রাকাত নামায আদায় করলে সে ঐ ব্যক্তির ঐগুলির অনুরূপ ছওয়াব পাবে। ।

ছবি বানান