আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩২৯
তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ঘর হতে বের হয়ে আবু বাকর (রাঃ)-কে আস্তে আস্তে (নিঃশব্দে কিরাআত দ্বারা) নামায আদায় করতে দেখেন। অতঃপর তিনি উমর (রাঃ) এর পাশ দিয়ে গমনকালে দেখতে পান যে, তিনি শব্দ করে (জোর কিরাআত পাঠ করে) নামায আদায় করছেন। রাবী বলেনঃ অতঃপর তাঁরা উভয়ে নবী কারিম সাল্লাল্লহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে হাযির হলে তিনি বলেনঃ হে আবু বাকর! আমি তোমার পাশ দিয়ে গমনকালে তোমাকে নিঃশব্দে নামায করতে দেখেছি। তখন তিনি (আবু বাকর) বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমি আমার রবের সাথে গোপনে আলাপ করেছি এবং তিনি তা শ্রবণকারী (কাজেই আমি সশব্দে নামায আদায়ের প্রয়োজন বোধ করি নাই)। রাবী বলেনঃ অতঃপর তিনি উমার (রাঃ)-কে বলেনঃ আমি তোমার পাশ দিয়ে গমনকালে তোমাকে সশব্দে নামায আদায় করতে দেখেছি। উমার (রাঃ) বলেনঃ এর দ্বারা আমার ইচ্ছা ছিল ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা এবং শয়তানকে বিতাড়িত করা। রাবী হাসান তাঁর বর্ণিত হাদীছে এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবু বাকর! তুমি তোমার কিরাআতকে একটু শব্দ করে পাঠ করবে। অতঃপর তিনি উমার (রাঃ)-কে বলেনঃ তুমি তোমার কিরাআত একটু নিম্ন শব্দে পাঠ করবে। ।