দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৩০
তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এই বর্ণনায় আবু বাকর (রাঃ)-কে একটু শব্দ করে এবং উমার (রাঃ)-কে একটু শব্দ ছোট করে পড়ার কথার উল্লেখ নাই। আবু হুরায়রা (রাঃ) এর বর্ণনায় অতিরিক্ত উল্লেখ আছে যে, তিনি বলেনঃ হে বিলাল! তুমি নামাযের মধ্যে এই সুরা পাঠ করে থাক। তখন বিলাল (রাঃ) বলেনঃ আল্লাহ তাআলা কুরআনের আয়াতকে সুন্দররূপে সুসজ্জিত করেছেন । এতদশ্রবনে নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ তোমরা সকলেই সঠিক কাজ করেছ।