Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৩৪

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উযূ (ওজু/অজু/অযু) সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযূর সময় দুই চক্ষুর পার্শ্বস্থ স্থান মাসেহ্ করতেন। রাবী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেনঃ কর্ণদ্বয় মস্তকের অংশ (কাজেই কান ধৌত করার পরিবর্তে মাসেহ্ করাই উত্তম)। (তিরমিযী, ইবনু মাজাহ)। সুলায়মান ইবনু হারব বলেন, আবূ উমামা (রাঃ) এটা বলতেন, কুতায়বা বলেন, হাম্মাদ বলেছেনঃ আমি জানিনা যে, “উভয় কান মাথার অন্তর্ভুক্ত” এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, না আবূ উমামা (রাঃ) এর কথা। কুতায়বা বলেছেন-সিনান আবু বরীআর সূত্রে। আবূ দাউদ বলেন, সিনান হচ্ছেন রবীআর পুত্র এবং তাঁর উপনাম আবূ রবীআ।

ছবি বানান