Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৩৫

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ! পবিত্রতা কিরূপ? তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক পাত্র পানি চাইলেন এবং দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করলেন। অতঃপর তিনি তাঁর মুখমন্ডল তিনবার ধৌত করেন- অতঃপর দুই হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন, অতঃপর মাথা মাসেহ্ করেন এবং উভয় হাতে, তর্জনীদ্বয়কে উভয় কানে প্রবেশ করান, অতঃপর উভয় বৃদ্ধাংগুলি দ্বারা কানের বহিরাংশ মাসেহ্ করেন, অতঃপর পদযুগল তিনবার করে ধৌত করেন এবং বলেনঃ এটাই পরিপূর্ণভাবে উযূ (ওজু/অজু/অযু) করার নমুনা। অতঃপর যে ব্যাক্তি এর অধিক বা কম করে- সে অবশ্যই জুলুম ও অন্যায় করে। এস্থলে রাবী হাদীছ বর্ণনায় (أَسَاءَ وَظَلَمَ) অথবা (ظَلَمَ وَأَسَاءَ) শব্দদ্বয়ের কোনটি প্রথমে ও কোনটি পরে বলেছেন এ ব্যাপারে সদ্দেহ প্রকাশ করেছেন। । [ أو نقص কথাটি বাদে। কেননা এটি শাজ।]

ছবি বানান