Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৫৫

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নামায পাঠের পদ্ধতি আবলোকনের উদ্দেশ্যে রাতে তাঁর সাথে অবস্থান করি। তিনি রাতে উঠে উযু করার পর দুই রাকাত নামায আদায় করেন এবং তাঁর দাঁড়ানোর সময়টুকু তাঁর রুকূর অনুরূপ ছিল এবং তাঁর রুকূর পরিমাণ ছিল সিজদার অনুরূপ। অতঃপর তিনি ঘুমিয়ে পড়েন এবং পরে ঘুম থেকে উঠে মিসওয়াক ও উযু করতঃ সূরা আলে-ইমরানের এই পাঁচটি আয়াত তিলাওয়াতের করেনঃ “নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টির মধ্যে এবং দিন-রাতের পরিক্রমার মধ্যে ...। তিনি অনুরূপভাবে দশ রাকাত নামায আদায় করেন এবং শেষ দুই রাকাতের সাথে এক রাকাত মিলিয়ে বিতির আদায় করেন। এসময় মুয়াজ্জিন আযান দেওয়া শেষ করলে তিনি দণ্ডায়মান হয়ে ফজরের দুই রাকাত সুন্নাত হাল্কাভাবে আদায় করেন। অতঃপর কিছুক্ষণ বসার পর জামাআতের সাথে ফজরের নামায আদায় করেন।

ছবি বানান