Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৫৬

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

তিনি বলেন, একদা রাতে আমি আমার খালা মায়মূনা এর গৃহে অবস্থান করি। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এসে জিজ্ঞাসা করেনঃ ছেলেটি কি নামায আদায় করেছে? তাঁরা বলেনঃ হ্যাঁ। তখন তিনি শয়ন করেন এবং রাত্রির কিছু অংশ আল্লাহ্‌র ইচ্ছায় আতিবাহিত হওয়ার পর তিনি ঘুম থেকে উঠে উযু করার পর পাঁচ অথবা সাত রাকাত নামায আদায় করেন; যার মধ্যে বিতিরও শামিল ছিল। ঐ সময় তিনি সর্বশেষ রাকাতে সালাম ফিরান।

ছবি বানান