দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৫৭
তিনি বলেন, একদা রাত্রিতে আমি আমার খালা মায়মূনা বিনতুল হারিছ (রাঃ) এর গৃহে অবস্থান করি। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামায আদায়ের পর গৃহে আগমন করে চার রাকাত নামায আদায় করে ঘুমিয়ে পড়েন। অতঃপর তিনি ঘুম থেকে উঠে উযু করার পর নামাযের জন্য দণ্ডায়মান হন। এ সময় আমি তাঁর বাম পাশে দাঁড়াই। তিনি আমাকে ঘুরিয়ে ডান পাশে দাঁড় করান এবং পাঁচ রাকাত নামায আদায় করেন। অতঃপর পুনরায় নিদ্রা যান, ঐ সময় আমি তাঁর নাসিকা ধ্বনি শুনতে পাই। অতঃপর তিনি নিদ্রা হতে উঠে দুই রাকাত নামায (ফজরের সুন্নাত) আদায় করেন এবং মসজিদে গিয়ে ফজরের নামায আদায় করেন। ।