দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৬৬
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি নজর রাখব তিনি রাতের নামায কিভাবে পড়েন। আমি আমার মস্তক দরজা বা তাবুর চৌকাঠের উপর রেখে শুয়ে থাকলাম। তিনি হালকাভাবে দুই রাকাত নামায আদায় করার পর আরো দুই রাকাত নামায অতি দীর্ঘ করে পড়েন। অতঃপর তিনি আরো দুই রাকাত নামায আদায় করেন, যা পূর্বের দুই রাকাত অপেক্ষা কম দীর্ঘ ছিল। পরে তিনি এর চাইতে আরো কম দীর্ঘ দুই রাকাত নামায আদায় করেন এবং পরে আরো দুই রাকাত নামায আদায় করেন, যা পূর্বের নামাযের চাইতে আরো কম দীর্ঘ ছিল। অতঃপর তিনি পূর্বের চাইতে কম দীর্ঘ করে আরো দুই রাকাত নামায আদায় করেন এবং তাঁর সাথে এক রাকাত মিলিয়ে বিতির সহ মোট তের রাকাত আদায় করেন। ।