আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৭৯
আহমাদ ইব্ন হাফস (রহঃ) ..... দুমরাহ্ (রহঃ) তাঁর পিতা আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি বনূ সালামার এক মজলিসে উপস্থিত ছিলাম এবং সেখানে আমিই সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলাম। তাঁরা পরামর্শ করেন যে, আমাদের মধ্যেকার কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে ’লায়লাতুল-কদর’ সম্পর্কে জিজ্ঞাসা করবে? এই মজলিস রমযান মাসের ২১ তারিখ সকালে অনুষ্ঠিত হয়। রাবী বলেনঃ তখন আমি (এটা জিজ্ঞাসার জন্য) বের হই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মাগরিবের নামায আদায় করি। নামায শেষে আমি তাঁর ঘরের সম্মুখে দন্ডায়মান হই। তিনি আমার পাশ দিয়ে যাবার সময় বলেনঃ ভিতরে প্রবেশ কর। আমি ভিতরে প্রবেশ করি। এই সময়ে তাঁর সম্মুখে রাতের খাবার হাযির করা হলে খাদ্যের পরিমাণ কম থাকায় আমি কম খেয়ছি। অতঃপর তিনি খাওয়া শেষ করে বলেনঃ আমার জুতাগুলি দাও। তিনি দন্ডায়মান হলে আমিও তাঁর সাথে দাঁড়াই। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ নিশ্চয় তোমার কোন প্রয়োজন আছে। আমি বলিঃ বনী সালমার লোকেরা আপনার নিকট ’লায়লাতুল-কদর’ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য আমকে পাঠিয়েছে। তিনি বলেনঃ আজ কোন রজনী? আমি বলিঃ অদ্য রমযানের ২২তম রাত। তখন তিনি বলেনঃ আজকের রাত কদরের রাত। অতঃপর তিনি তা প্রত্যাহার করে বলেনঃ আগামী রাত এবং তিনি এর দ্বারা ২৩শে রমযানের রাতের প্রতি ইংগিত করেন। ।