Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৮০

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেনঃ এদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, আমি দূরে বনভূমিতে অবস্থান করি এবং আল্লাহর ফযলে সেখানে নামাযও পড়ি। কাজেই আপনি আমাকে কদরের রাত সম্পর্কে বলে দিন, যাতে আমি সে রাতে আপনার মসজিদে এসে ইবাদাত করতে পারি। তখন তিনি বলেনঃ তুমি ২৩শে রমযানের রাতে আসবে। মুহাম্মাদ ইবন ইরাহীম (রহঃ) বলেনঃ আমি আবদুল্লাহর পুত্রকে জিজ্ঞাসা করি, তোমর পিতা কিরূপ করতেন। তিনি বলেনঃ আমার পিতা রমযানের (২২ তারিখে) আসরের নামায আদায়ের পর মসজিদে গমন করতেন এবং পরদিন সকাল পর্যন্ত সেখানে অবস্থান করতেন। অতঃপর তিনি ফজরের নামায আদায়ের পর মসজিদের পাশে রক্ষিত তাঁর বাহনের উপর আরোহণ করে বনভূমিতে প্রত্যাবর্তন করতেন। ।

ছবি বানান